ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মিলন মাহমুদ – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • 75

মনিরুল ইসলাম মনির ”

পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে মতলব উত্তর থানা বার্ষিক পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার েেমা. মিলন মাহমুদ পিপিএম (বার)।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে পুলিশ সুপার মতলব উত্তর থানায় পৌঁছানোর পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন। এরপর মতলব উত্তর থানা পুলিশের চৌকস দল পুলিশ সুপার-কে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

এদিকে তিনি থানা কম্পাউন্ড ঘুরে দেখেন। থানার অফিস, অফিসার ও ফোর্সদের থাকার ব্যারাক, মেস-ডাইনিং, পরিস্কার-পরিচ্ছন্নতা দেখে উক্ত বিষয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও থানায় রুজুকৃত মামলা ও আইন-শৃঙ্খলা বিষয়ে খোঁজ-খবর নেন এবং অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করে তাদের সুযোগ-সুবিধার কথা শুনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী ডা. আফসানা শর্মী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন, থানা পুলিশের উর্ধ্বতন অফিসার ও সদস্যবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মিলন মাহমুদ – Rknews71

আপডেট : ০২:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২