মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
‘সুস্থ নাগরিক দেশের সম্পদ’ এই শ্লোগানে অত্যাধুনিক সেবার প্রতিশ্রুতি নিয়ে হাজীগঞ্জে মডেল হসপিটালের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ বাজারস্থ মকিমাবাদ শপিং সেন্টারের ‘বিজনেস পার্ক’ বেজমেন্টে হসপিটালের জরুরি বিভাগে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ হসপিটালের উদ্বোধন করা হয়।
হসপিটালের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ।
এর আগে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সহকারী ইমাম মুফতি এনামুল হক নাসিরাবাদীর পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন মসজিদের মুয়াজ্জিন মো. শাহএমরান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী প্রমুখ।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লি প্রিন্স শাকিল আহমেদ, হসপিটালের কো- চেয়ারম্যান ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ শাওন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কবির হোসেন লিটন, পরিচালক মোহাম্মদ সিদ্দিক আকবর শাহজাহান, আবু ইউসুফ, এস.এম চিশতী, সোহাগ মুন্সী, এমকে আলম, মিজানুর রহমান, জাকির চৌধুরী, হান্নান, নুরুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ ও হসপিটাল সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




















