কবির আহমেদ:
দ্বীনের পথে জ্ঞানের অন্বেষণে-এই আদর্শিক শ্লোগানকে সামনে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন মাকতাবাতুদ্-দ্বীন পাঠাগারের উদ্যোগে এবং ৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন ওড়পুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার (০৩ ডিসেম্বর) ঐতিহ্যবাহী প্যারাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই পাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও অভিভাবক সমাবেশ সুশৃঙ্খল পরিবেশে অনাড়ম্বর অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দুইবারের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর সহকারী ব্যবস্থাপক মোঃ রাসেল প্রধানীয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালন করেন,সিনিয়র শিক্ষক মাওলানা মাইন উদ্দিন মিয়াজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বীরমুক্তিযোদ্ধাশিক্ষানু রাগী মোজাম্মেল হায়দার চৌধুরী,আয়োজক রাসেল প্রধানীয়ার গর্বিত পিতা বীরমুক্তিযোদ্ধা শিক্ষানুরাগী মোঃ আবদুল হাই প্রধানীয়া, আশরাফ উদ্দিন দুলাল পাটোয়ারি, মাওলানা জাকারিয়া আবদুল্লাহ,আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ, প্রধান শিক্ষক মোঃ শাহজাহান,মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন,অভিভাবকবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,শিক্ষার্ থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




















