ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের বলাখালে খোলা ট্রাকে বালু পরিবহন: দুর্ভোগে পথচারীসহ এলাকাবাসী-Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • 196
শাখাওয়াত হোসেন শামীম:
চাঁদপুরের হাজীগঞ্জের বলাখালে খোলা ট্রাকে বালু বহন করায় দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীসহ এলাকাবাসির। ভুক্তভোগি উপজেলার ৪ নং কালচোঁ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুল বাশার, সিএনজি চালক কবির উদ্দিন,পথচারী জাহাঙ্গীর আলমসহ অনেকে বলেন, বলাখাল বকুলতলা থেকে আসা মেসার্স রাফি এন্টার প্রাইজের মালিক হাজী মোঃ রুহুল আমিন এর বালু মহলের বালুবাহী একটি ট্রাকেও ত্রিপল দিয়ে ঢেকে বালু বহন করা হয় না । ট্রাক ও ট্রলিতে বালু বুঝাই করে নিয়ে যাবার সময় বালুর উপর কোনো ত্রিপল দিয়ে ঢেকে না দেওয়ায় বালু উড়ে বলাখাল ও রামপুরের স্কুল,কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ পথচারীদের চোখে মুখে বালি পড়ছে। এতে তারা যন্ত্রণা ভোগার পাশাপাশি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

এছাড়াও বলাখাল, রামপুর বাজারের রাস্তা দিয়ে প্রতিনিয়ত রিকশা, অটোরিকশা, সিএনজি, ভ্যানগাড়ি চলাচল করছে। ট্রাক জটের কারণে বিভিন্ন মোড়ে যানজট হওয়ায় পথচারীদেরকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অসাবধানতা ও অদক্ষ চালকের বেপরোয়া ট্রাক ও ট্রলি চালানোর ফলে প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এতে জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তারপরও প্রশাসনের টনক নড়ছে না।
বলাখাল বাজারের মুদি দোকানি নুর-নবী ও রামপুর বাজারের হোটেল ব্যবসায়ী মোফাজ্জল জানান, ত্রিপল বা ঢাকনা ছাড়া বালু বহন করায় বালু কনা গুলো বাতাসে উড়ে এসে হোটেলের খাবারে পরার কারনে খাবার নষ্ট হয়ে যাওয়ায় আমরা ক্ষতির মুখে পড়ছি ।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম  বলেন, যে পয়েন্টগুলো থেকে ট্রাক ও ট্রলি বালু ভর্তি করে সেই পয়েন্টগুলোতে গিয়ে বালু বহনকারী ট্রাক ও ট্রলি ত্রিপল ব্যবহার না করলে তাদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের বলাখালে খোলা ট্রাকে বালু পরিবহন: দুর্ভোগে পথচারীসহ এলাকাবাসী-Rknews71

আপডেট : ০৩:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২