ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার, ঘর পেলেন ১৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • 141
শাখাওয়াত হোসেন শামীম:
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  উপহার হিসেবে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের  মাঝে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে ১৫টি ঘরের চাবী হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধ্যর্বপুর ইউনিয়নের ভাউরপাড় এলাকায় তৈরি করা এই ঘরের চাবী তুলে দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর -৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।
ঘরের চাবী হস্তান্তরকালে উপকারভুগীদের ছোট সন্তানদের হাতে চকলেট ও চিপস্, চাবী হস্তান্তরের আগে দোয়া, মিলাদের পর উপস্থিত সকলকে মিষ্টি মুখ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, পিআইও জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, ইউপি সদস্য নুর মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম বাদশাহ  সহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল ইসলাম জানান, আমরা সকলেই জানি এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মজিব বর্ষে একজনও গৃহীন থাকবেনা, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, হাজীগঞ্জ উপজেলার পক্ষ থেকে আমরা এই জায়গায় সর্বমোট ২১ টি ঘর করার কথা ছিল,যার মধ্যে ১৫ টি ঘর ইতোমধ্যে করা হয়েছে,আমরা তাদেরকে ঘরগুলো বুঝিয়ে দিয়েছি।পর্যায়ক্রমে বাকি ছয়টি ঘরও আমরা করবো।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার, ঘর পেলেন ১৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার – Rknews71

আপডেট : ০২:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২