ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নদীর চর থেকে মাটি কাটায় ৪ জনকে দুই লাখ টাকা জরিমানা – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • 120

মতলব উত্তর ব্যুরো:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভেক্যু/এক্সেভটর’সহ আটক চারজনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চর নাছিরাকান্দি গ্রাম সংলগ্ন মেঘনা নদীর চর থেকে মাটি কাটার সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন তাদের দুই লাখ টাকা জরিমানা করেন।

অভিযানে সহায়তা করেন মোহনপুর নৌ-পুলিশ ষ্টেশনের পুলিশের সদস্যরা।

চর নাছিরাকান্দি এলাকায় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি কয়েকটি এক্সেভেটর দিয়ে নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটিয়ে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন জানান, নদীর চর থেকে মাটিকাটার অপরাধে চারজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ এবং এ ধরনের কাজ আর করবেন না বলে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নদীর চর থেকে মাটি কাটায় ৪ জনকে দুই লাখ টাকা জরিমানা – Rknews71

আপডেট : ১২:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২