কচুযায় ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত | Rknews71
আরকেনিউজ ডেস্কঃ চাঁদপুরের কচুয়া ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায়
শাহরাস্তিতে অজ্ঞাত এক মহিলার মৃত্যু – Rknews71
মোঃ জামাল হোসেনঃ চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলায় অজ্ঞাত মহিলার (৫৫) মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু
মতলব উত্তর উপজেলায় সদস্য প্রার্থী আলাউদ্দিন সরকার – Rknews71
মতলব উত্তর ব্যুরো : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে (ওয়ার্ড নং ০৫) মতলব উত্তর উপজেলা থেকে সদস্য পদে নির্বাচনে
হাইমচরের নীলকমল ইউপির সাবেক চেয়ারম্যান ডাকাতি মামলায় গ্রেপ্তার – Rknews71
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতি মামলায় সালাহউদ্দিন সরদার আটক হয়েছে। ১৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে তাকে আটক
সুজাতপুর বাজারে অগ্নিকান্ড ও দুর্যোগ থেকে রক্ষা পেতে খাজমে খতম ও দোয়া – Rknews71
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে স¤প্রতি ঘটে যাওয়া অগ্নিকান্ড ও বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার
শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন কাঠমিস্ত্রির মৃত্যুঃ আহত ৪ জন – Rknews71
মোঃ জামাল হোসেনঃ চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু ও ৪ জন আহত হয়েছে।শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বেপারি বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সূত্রে জানা যায়, ঘটনার সময় ১৪ জন কাঠমিস্ত্রি ওই গ্রামের মুন্সি বাড়ির ওসমান গনীর বাড়ি থেকে একটি পুরনো ঘর বেপারি বাড়ির শরবত আলীর ভিটায় নিচ্ছিলো। ওই সময় বেপারি বাড়ির সামনে ঘরের একটি টিনের চালা বহন করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন আহত হন। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হোসেনপুর গ্রামের মুন্সি বাড়ির রুহুল আমিনের পুত্র সোহাগ হোসেন (৩৫) ও একই গ্রামের মাইঝের বাড়ির ওমর ফারুকের পুত্র লিটন হোসেনকে (১৯) মৃত ঘোষণা করেন। আহতরা হলেন, মুন্সি বাড়ির মৃত মমতাজ উদ্দিনের পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৫০), মুন্সিগাজি তালুকদার বাড়ির মৃত ছেরাজুল হকের পুত্র মোঃ আক্কাস (৪৫), ঠাকুর বাড়ির মৃত আঃ মান্নানের পুত্র মোঃ আবুল কাশেম (৩৫) ও বেপারি বাড়ির মৃত চান মিয়ার পুত্র সোহাগ মিয়া (৩০)। নিহত সোহাগের ভাতিজা মেজবাহ উদ্দিন (৬০) জানান, ১৪ জন মিস্ত্রি মিলে শরবত আলীর ঘরের চালা সরিয়ে নিচ্ছিলো। হঠাৎ টিনের চালা বিদ্যুতের তারে জড়িয়ে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন আহত আক্কাস ও দেলোয়ার জানান, কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সাথে টিনের চালা জড়িয়ে যায়। তারপর আর তাদের কিছুই মনে নেই।



















