ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জেলা সংবাদ

শ্রীলঙ্কায় আবারো জরুরি অবস্থা জারি | Rknews71 – আরকেনিউজ৭১

অনলাইন ডেস্ক : তীব্র বিক্ষোভের মুখে শ্রীলংকায় আবারো জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মধ্যরাত থেকে তার এ ঘোষণা কার্যকর হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভ তীব্রতর রূপ নেয়ায় এ নিয়ে পাঁচ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থার ঘোষণা দিলেন গোতাবায়া রাজাপাকসে। এর আগে দেশটির ট্রেড ইউনিয়নগুলোর আহ্বানে গতকাল দেশজুড়ে ধর্মঘট পালন করে বিভিন্ন পেশাজীবী ও সাধারণ নাগরিকরা। ধর্মঘটে সাড়া দিয়ে শ্রীলংকাজুড়ে বন্ধ হয়ে যায় হাজার হাজার দোকানপাট, স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান। বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতি পার করছে শ্রীলংকা। এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে গণবিক্ষোভ ক্রমেই জোরালো হয়ে উঠেছে। এর মধ্যেই অর্থনৈতিক পরিস্থিতিও দিনে দিনে আরো খারাপের দিকে যাচ্ছে। দেশটির অর্থমন্ত্রী চলতি সপ্তাহেই জানিয়েছেন, শ্রীলংকার হাতে এখন ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছে মাত্র ৫ কোটি ডলারে। রিজার্ভের এ সংকটের কারণে খাদ্য, ওষুধ, জ্বালানিসহ প্রয়োজনীয় সামগ্রী আমদানি করতে পারছে না দেশটি। দেশটির বর্তমান দুর্গতির জন্য রাজাপাকসে পরিবারের নিয়ন্ত্রণাধীন সরকারকেই দায়ী করছে শ্রীলংকার সাধারণ জনগণ।

দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি ৬৪ লাখ মানুষ | Rknews71 – আরকেনিউজ৭১

অনলাইন ডেস্ক : দেশে করোনা প্রতিরোধে টিকার কমপক্ষে দুটি ডোজ পেয়েছেন এমন লোকের সংখ্যা ১১ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার

কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রী কে হত্যা করলেন স্বামী | Rknews71 – আরকেনিউজ৭১

মহেশপুরে মাদকাসক্ত স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী জুলিয়া ওরফে জুলি খাতুন (২৫) নিহত হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার

পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু | Rknews71 – আরকেনিউজ৭১

সেনবাগে পুকুরের পানিতে ডুবে যমজ দুই ভাই সহ তিনজন শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো, নোয়াখালী সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি

চীনে করোনা সংক্রমণ বাড়ায় এশিয়ান গেমস স্থগিত  | Rknews71

অনলাইন ডেস্ক : আগামী সেপ্টেম্বরে চীনের হুয়াংঝু শহরে হতে যাওয়া এশিয়ান গেমস ২০২৩ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। করোনা সংক্রমণ

সিলেটের জাফলং এ পর্যটকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ | Rknews71

সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রবেশ ফি নিয়ে কথা-কাটাকাটির জের ধরে কাউন্টারের কর্মী ও