ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সব থানার ওসি বদলির নির্দেশ ইসির

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • 48

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

প্রথম পর্যায়ে যেসব থানার ওসিরা বর্তমান কর্মস্থলে ৬ মাসের বেশি সময় আছেন, তাদের অন্য জেলায় বা অন্য কোনো থানায় বদলির নির্দেশ দিয়েছে কমিশন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে ইসি আগামী ৫ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বলে সূত্র জানিয়েছে।

দেশের ৬৪ জেলায় ৬০০টির বেশি থানা আছে। দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ইসি এসব থানার ওসিদের বদলির সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গতকাল ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সব থানার ওসি বদলির নির্দেশ ইসির

আপডেট : ০৮:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩