চাঁদপুরে বাসস্ট্যান্ডের ইলিশ চত্তরে পার্কিংয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ জানুয়ারি) ভোরে চাঁদপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাস আনন্দ পরিবহনের পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, ভোরে দিকে বাসের ভিতরে আগুন দেখতে পায়।এরপরেই পুরো বাসে আগুন ধরে যায়। পরে লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসের মালিক শম্ভু চন্দ্র ঘোষ জানান, বাসটিতে ড্রাইভার ও হেলপার ঘুমিয়ে থাকাকালীন সময়ে দুর্বৃত্তরা অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বাসে থাকা ড্রাইভার হেলপার দুজনই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ছানোয়ার হোসেন জানান, পার্কিংয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।




















