ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে সাংবাদিক সুজনের মায়ের দাফন সম্পন্ন 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • 32
দৈনিক আমাদের সময় ও দৈনিক নিউ এইজের সংবাদদাতা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজনের মা রেজিয়া বেগম (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)।
সোমবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে রেজিয়া বেগম ৪ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়স্বজন রেখে গেছেন।
উল্লেখ্য, সাংবাদিক সুজনের বাবা মো. মুখলেছুর রহমান বরকন্দাজ গত ৮ বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন। তিনি তার মৃত বাবা-মায়ের জন্য দোয়া চেয়েছেন সকলের কাছে।
এদিকে সহকর্মী আনিসুর রহমান সুজনের মায়ের মৃত্যুতে সাংবাদিকদের পক্ষে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, আলোকিত ফরিদগঞ্জের সম্পাদক ও প্রকাশক মো. নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

ফরিদগঞ্জে সাংবাদিক সুজনের মায়ের দাফন সম্পন্ন 

আপডেট : ০৮:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪