ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাতিঘর মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • 49

সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থার উদ্যোগে চাঁদপুর জেলার চারাটি উপজেলার বিভিন্ন এতিমখানা ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।

শনিবার দিনব্যাপী সংগঠনটির সদস্যরা জেলার হাজীগঞ্জ উপজেলার পাঁচটি এতিমখানা, ফরিদগঞ্জ উপজেলার একটি এতিমখানা, শাহরাস্তি উপজেলার একটি এতিমখানা ও কচুয়া উপজেলার দুইটি’সহ মোট নয়টি এতিমখানার শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন। ওই সময় একটি হেফজ্ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

পরে শীতার্ত শতাধিক মানুষের মাঝেও বিতরণ করা হয় শীতবস্ত্র। শীতের মাঝে উপহার পেয়ে খুশি শিক্ষার্থীরা।

বাতিঘর মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটোয়ারী জানান, অন্যের অর্থায়নে শীতার্ত শিক্ষার্থী ও মানুষের মাঝে এই সামান্য উপহার তুলে দেওয়া হলো। এসব মানবিক কাজে সকলের দোয়া ও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

দিনব্যাপী শীতবস্ত্র বিতরণে সংগঠনটির সভাপতি মোহাম্মদ শাহ্ জালাল মানিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন,  ডাঃ মোহাম্মদ আবু ইউসুফ পাটোয়ারী, মোহাম্মদ জসিম মুন্সি, মোহাম্মদ ইয়াছিন বরকান্দাজ, মোহাম্মদ নাছিমুল বারী হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ নাহিদ হোসেন প্রমুখ।

ক্যাপশব: বাতিঘর মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

বাতিঘর মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট : ০৭:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪