ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের দেশগাঁও ডিগ্রি কলেজের ১ শিক্ষকসহ ৩ জনকে  অবসরজনিত বিদায় সংবর্ধনা 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • 34
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজের ১ শিক্ষকসহ ৩ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
 
রোববার (২১ জানুয়ারি) সকালে কলেজের হলরুমে  জীববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো: শেখ মোর্শেদ হুসেন,অফিস সহকারী আলী আহম্মেদ, অফিস সহায়ক মো: আবদুল মতিনকে অবসরজনিত এ বিদায় সংবর্ধনা দেয় কলেজ কর্তৃপক্ষ।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, চাঁদপুর জেলা শাখার সভাপতি ও অত্র কলেজের অধ্যক্ষ মো: আজহারুল কবীরের সভাপতিত্বে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের স্মৃতিচারণে কলেজের শিক্ষকদের পক্ষ হতে বক্তব্য রাখেন মোহাম্মদ আবদুল মান্নান, মো: জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ শাহ্ আলী,কলেজ গভর্নিংবডি’র পক্ষ থেকে মাওলানা মো: শফিকুর রহমান,মুহাম্মদ অহিদুল ইসলাম ও মাওলানা মো: আবুল বাসার প্রমুখ।
 
কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষক মো: মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, দেশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সফিকুল ইসলাম, শিক্ষার্থীদের পক্ষে তাসমিন আক্তার।
 
এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকমন্ডলী-কর্মচারী, কলেজ গভর্নিংবডি’র সম্মানিত সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা। 
 
শুরুতে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
 
হিসাববিজ্ঞান বিভাগের নবাগত প্রভাষক মাহমুদুল হাসানকেও ফুল দিয়ে বরণ করা হয় ও বিদায়ী শিক্ষক-কর্মচারীদের ফুলের মালা পড়িয়ে বিদায় জানান শিক্ষার্থীরা।
এছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন বিদায়ী শিক্ষক-কর্মচারীদের।
কলেজ মাঠে ফুল ছিটিয়ে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সম্মান জানান কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
কলেজের অধ্যক্ষ মো: আজহারুল কবীরের সভাপতি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

হাজীগঞ্জের দেশগাঁও ডিগ্রি কলেজের ১ শিক্ষকসহ ৩ জনকে  অবসরজনিত বিদায় সংবর্ধনা 

আপডেট : ০৯:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪