ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হাসপাতালে সিলগালা ও জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • 40
চাঁদপুরের ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই হাসপাতালের একটি সিলগালা করেছে এবং অপর একটি সিলাগালা করার পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (২২ জানুয়ারি) বিকালে এই তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সোমবার দুপুরে পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ কয়েকটি প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করেন। এসময় ইসলামিয়া হাসপাতালের লাইসেন্স না থাকায় সিলগালা এবং রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারস্থ স্কয়ার হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে লাইসেন্স না থাকায় সেটিকেও সিলগালা করে দেয়া হয়। এছাড়া ওই হাসপাতালের অভ্যন্তরস্থ ফার্মেসীকে লাইন্সেস না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায়  ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) আজিজুন্নাহার বলেন, অবৈধ ভাবে হাসপাতালে পরিচালনা করে আসছিলো এই দুইটি প্রতিষ্ঠান। লাইসেন্স না নিয়ে অবৈধ ভাবে পরিচালানা ও মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রয়ের দায়ে এই সকল  প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা করা হয়। ফরিদগঞ্জে লাইসেন্স বিহীন কোন প্রতিষ্ঠান পরিচালানা করলে তাদের বিরোদ্ধে এই ভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।
এসময় ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা: মাকসুদুল রহমান, সহকারি সার্জন ফয়সাল হাসান, সেনেটারী পরির্দশক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন নবী আর নেই

ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হাসপাতালে সিলগালা ও জরিমানা

আপডেট : ০৯:১৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪