আবহমান বাংলার সংস্কৃতি ও অতীত ঐতিহ্যকে লালন করার অভিপ্রায়ে কচুয়ার
রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে চলছে ১৫ দিনব্যাপী শীতকালীন পৌষ ও
পিঠা মেলা । ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৫ ফেব্রæয়ারি পর্যন্ত।
ঝিলমিল সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ১৪ তম ১৫ দিনব্যাপী শীতকালীন
পৌষ ও পিঠা মেলায় শনিবার ২৭ জানুয়ারি চাঁদপুর -১কচুয়া আসনের সংসদ
সদস্য ও বাংলাদেশ আওয়‘ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড.সেলিম মাহমুদ
এমপি পরিদর্শন করেন।
এসময় ঝিলমিল সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক
ফরহাদ চৌধুরী প্রধান অতিথিসহ আমন্ত্রণ কৃত সকলকে ফুলের শুভেচ্ছা
জানিয়ে বরন করেন।
এবারের মেলায় হরেক রকম পিঠা, বাঁশ-বেতের কুটির শিল্পজাত সামগ্রী, মাটির
তৈরি নানাবিধ খেলনা ও জীবজন্তুর প্রতিকৃতিসহ বিভিন্ন আকর্ষণীয়
পণ্যের অর্ধ শতাধিক স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা
যায়।
মেলার পিঠার স্টলগুলোতে পাটিসাপটা, বানবাসি, নকশি পিঠা, মোয়া পিঠা,
সিটকা পিঠা, হাক্কন পিঠা, নারিকেলভোগী, তিলেরভোগী, পদ্মদিঘি,
সাগরদিঘি, ময়ূর পেখম ও ফুলিসহ বিভিন্ন পিঠা স্থান পায়।
এছাড়া চিত্তবিনোদনের জন্য প্রতিদিনই আয়োজন করা হয় মনোজ্ঞ
সাংস্কৃতিক,স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা পুরস্কার
বিতরণ অনুষ্ঠান। এছাড়া দেশের খ্যাতিনামা শিল্পীরা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।




















