আগামী ২১ মে দ্বিতীয় ধাপে হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের পরপর দুইবারের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর আনারস মার্কার সমর্থনে নির্বাচন আচরণবিধি মেনে ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ, গণমিছিল ও পথসভায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মে) বিকাল-সন্ধ্যায় পর্যন্ত ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন বলিয়া,বেলঘর, হাড়িয়াইন, লাউকোরা, টঙ্গীরপাড়,বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী।
এসময় তিনি আগামী ২১ মে হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন।তিনি সকল ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার অনুরোধ করেন।
তিনি আরো বলেন,আমি আশাবাদী নির্বাচন সুষ্ঠু হবে।
ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুস ছাত্তার এর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জহির হোসেন প্রধানীয়া এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন বতু,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মজিবুর রহমান,বক্তব্য দেন,হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ ইঞ্জিনিয়ার মুখলেছুর রহমান,আওয়ামীলীগ নেতা জালাল হোসেন জিতু,রিয়াদ , আদর কাশারি সহ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করা হয়।
পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


























