ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথবাহিনীর অভিযানে শাহরাস্তির শীর্ষ মা*দ*ক কারবারি খোরশেদ গ্রে*ফ*তা*র

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • 467

চাঁদপুরের শাহরাস্তির শীর্ষ মাদক কারবারি ও ২১ মামলার আসামি খোরশেদ আলম (৪২) কে  গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে শনিবার রাতে সেনাবাহিনী ও শাহরাস্তি মডেল থানার আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে শাহরাস্তি পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলা এলাকা থেকে খোরশেদ কে গ্রেফতার করে। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত খোরশেদের বিরুদ্ধে ২১ টি ও তার স্ত্রীর বিরুদ্ধে ৮ টি মাদক মামলা  বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। সে ও তার স্ত্রী রাবেয়া আক্তার রুম্পা বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

যৌথবাহিনীর অভিযানে শাহরাস্তির শীর্ষ মা*দ*ক কারবারি খোরশেদ গ্রে*ফ*তা*র

আপডেট : ০৯:৫৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪