চাঁদপুরের শাহরাস্তির শীর্ষ মাদক কারবারি ও ২১ মামলার আসামি খোরশেদ আলম (৪২) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শনিবার রাতে সেনাবাহিনী ও শাহরাস্তি মডেল থানার আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে শাহরাস্তি পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলা এলাকা থেকে খোরশেদ কে গ্রেফতার করে। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত খোরশেদের বিরুদ্ধে ২১ টি ও তার স্ত্রীর বিরুদ্ধে ৮ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। সে ও তার স্ত্রী রাবেয়া আক্তার রুম্পা বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।


























