ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান: ১৬টি যানবাহন জব্দ, ৪৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার (১৮ মে ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন প্রধান সড়কে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। চেকপোস্টে মোট ১৫০টি যানবাহন তল্লাশি করা হয়। অভিযানে হেলমেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা, ফিটনেস বিহীন গাড়ি চালানো এবং অতিরিক্ত গতিতে চালানোর অপরাধে মোট ১৫টি গাড়ি ও মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১২টি মোটরসাইকেল এবং একটি পিকআপ ভ্যান জব্দ করে হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেনাবাহিনীর নেতৃত্বে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে—আইনের শাসন প্রতিষ্ঠা এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা।

অভিযান শেষে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়কে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গন্ধর্ব্যপুর দক্ষিণে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা শাহিদুল ইসলাম

হাজীগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান: ১৬টি যানবাহন জব্দ, ৪৫ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৬:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫