ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সদরে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন ৪টি মোটরসাইকেল জব্দ, ৩৩ হাজার টাকা জরিমানা

ট্রাফিক আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে যৌথ বাহিনী। চাঁদপুর জেলার সদর উপজেলার বাবুরহাট বাজার এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনী একটি ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেছে।

শনিবার (১৮ মে ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ১৬৫টি যানবাহন তল্লাশি করা হয়।

অভিযানে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো, হেলমেট না পরা, ফিটনেসবিহীন ও অধিক গতিসম্পন্ন যান চলাচলসহ ট্রাফিক আইন লঙ্ঘনের একাধিক ঘটনায় মোট ১১ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে জরিমানা বাবদ আদায় করা হয় ৩৩,০০০ টাকা।

এছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানের মূল লক্ষ্য ছিল—সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দৃঢ় বার্তা দেওয়া এবং চলমান নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণকে সচেতন করা।

অভিযানে অংশ নেওয়া যৌথ বাহিনীর সদস্যরা জানান, সাধারণ মানুষের নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়া হবে।

তারা আরও বলেন, যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে আরও দায়িত্বশীল হতে হবে। লাইসেন্স, হেলমেট ও যানবাহনের বৈধ কাগজপত্র নিশ্চিত করা না হলে যে কোনো সময় আইনের আওতায় আনা হবে।

এদিকে স্থানীয়রা যৌথ বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, নিয়মিত এমন অভিযানে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনার হারও হ্রাস পাবে।

উল্লেখ্য, চলমান নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর এমন অভিযান চাঁদপুরের বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গন্ধর্ব্যপুর দক্ষিণে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা শাহিদুল ইসলাম

চাঁদপুর সদরে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন ৪টি মোটরসাইকেল জব্দ, ৩৩ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৬:২০:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫