ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণা

‘বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে’ — জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

সোমবার (১৯ মে) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, “গত ১৬ মে কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ যে মন্তব্য করেছেন— তা চরম দায়িত্বজ্ঞানহীন এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।”

সেলিম ভূঁইয়া বলেন, “হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে।’ এই বক্তব্য একেবারে শিশুসুলভ। তিনি রাজনৈতিকভাবে এতটাই অপরিপক্ক যে, এ ধরনের অবিবেচক মন্তব্য করেছেন। আমরা মনে করি, তার মানসিক চিকিৎসার প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি বৃহৎ ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। আমাদের রাজনীতি জনগণের অর্থ, ভালোবাসা ও আস্থার ওপর ভিত্তি করে চলে। একে প্রশ্নবিদ্ধ করতে চাওয়ার অপচেষ্টা সফল হবে না।”

সংবাদ সম্মেলনে কুমিল্লা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গন্ধর্ব্যপুর দক্ষিণে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা শাহিদুল ইসলাম

হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত ঘোষণা

আপডেট : ০৭:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫