ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ডিসি অফিসের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ছাত্রদল নেতাসহ নি*হ*ত ২

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • 41

চাঁদপুর শহরের ডিসি অফিসের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও মোটরচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। আহত হয়েছেন আরও তিনজন পথচারী।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—চাঁদপুর জেলা ছাত্রদলের নেতা সমুদ্র মাল এবং নাটোরের বাসিন্দা রিকশাচালক ইসমাইল হোসেন।

জানা গেছে, সমুদ্র মাল ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলে করে বাবুরহাটে নিজ বাড়ির পথে রওনা দেন। ডিসি অফিস সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরচালিত রিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, রিকশাটি ঘটনাস্থলেই ভেঙে দু’টুকরো হয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সমুদ্র মাল ও ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
আহত তিনজন হলেন—রাকিব (বাবুরহাট), আফজাল বিন ইলিয়াস (বিটি রোড, চাঁদপুর), এবং ফাহাদ হোসেন (আশেক আলী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র)। তাদের মধ্যে রাকিবসহ দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

চাঁদপুর সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. বেলায়েত হোসাইন জানান, নিহত দুজনের শরীরে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজন ও স্থানীয়রা হাসপাতালে ভিড় করেন। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার তদন্ত চলছে বলে জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গন্ধর্ব্যপুর দক্ষিণে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা শাহিদুল ইসলাম

চাঁদপুরে ডিসি অফিসের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ছাত্রদল নেতাসহ নি*হ*ত ২

আপডেট : ১১:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫