ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে অপরিচ্ছন্নভাবে সেমাই উৎপাদনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে একটি সেমাই প্রস্তুতকারী কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবির-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কারখানাটিতে খাদ্য উৎপাদনের সময় অস্বাস্থ্যকর ও অনুপযুক্ত পরিবেশ, অপরিচ্ছন্ন যন্ত্রপাতি এবং নিরাপদ খাদ্য সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের একাধিক প্রমাণ পাওয়া যায়। এতে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকির আশঙ্কা দেখা দেওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৯-এর ৪৩ ধারা অনুযায়ী ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গন্ধর্ব্যপুর দক্ষিণে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা শাহিদুল ইসলাম

সিদ্ধিরগঞ্জে অপরিচ্ছন্নভাবে সেমাই উৎপাদনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৭:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫