নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকালে ১০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, “ভোটাধিকার রক্ষায় বিএনপির নেতাকর্মীরা অতীতে রাজপথে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আজও সেই সংগ্রামের পথেই আমরা আছি।”
তিনি আরও বলেন, “শুধু আন্দোলন-সংগ্রাম নয়, আমাদের নেতাকর্মীরা হাজারো মামলার মুখে করেও পিছু হটেনি। এই দীর্ঘ পথ পেরিয়ে আজ আমরা নিরপেক্ষ সরকারের দাবিতে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতিতে আছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেকু এবং সঞ্চালনায় ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাদল, থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আইনুল হক, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুদ্দিন শেখ, থানা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, গোলজার হোসেন, মোজাম্মেল হোসেন, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি দুলাল মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




















