চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।
শনিবার (১৪ জুন ২০২৫) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি উপজেলার মোল্লারদোর্জা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃতরা হলেন—মোঃ নুর আলম মালিক (৫০) ও নাঈম উদ্দিন মোহন (৪২)। তাদের দুজনই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এই অভিযানের আওতায় এখন পর্যন্ত অনেক চাঞ্চল্যকর অপরাধী গ্রেফতার হয়েছে।




















