ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ডিবির অভিযানে চোরাই মোবাইল চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৩১টি স্মার্টফোন

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর-দক্ষিণ) বিশেষ অভিযানে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয় চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩১টি স্মার্টফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।

শুক্রবার (১৪ জুন ২০২৫) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন পলিটেকনিক্যাল আগার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম কে এম মেহেদী হাসান ওরফে মেহেদী (৩৫)। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার দিগনগর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম কে এম আলমগীর।

অভিযানে উদ্ধার করা স্মার্টফোনগুলো হলো—Samsung, Redmi, Realme, OPPO, VIVO, MI, Huawei, Tecno, Maximus, VNUS, Symphony, Google এবং Benco ব্র্যান্ডের।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর ডিবি’র পক্ষ থেকে জানানো হয়, শহরের বিভিন্ন স্থানে চোরাই মোবাইল কেনাবেচা করে এমন চক্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
সূত্র – সংবাদ বিজ্ঞপ্তি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গন্ধর্ব্যপুর দক্ষিণে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা শাহিদুল ইসলাম

চট্টগ্রামে ডিবির অভিযানে চোরাই মোবাইল চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৩১টি স্মার্টফোন

আপডেট : ০৩:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫