ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও, বাকিলা, বড়কুল পূর্ব ও পশ্চিম, গন্ধর্ব্যপুর দক্ষিণ ও দ্বাদশগ্রাম ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। গত ৮ জুন (রোববার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত স্ব-স্ব ইউনিয়নে যৌথ মজলিসে শুরা অধিবেশনের মাধ্যমে এ ৬টি ইউনিয়নের কমিটি গঠন করা হয়।
ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মোহাম্মদ আলী পাটওয়ারী ও সেক্রেটারী এমদাদুল হক্ব সুমন মোল্লা উপস্থিত থেকে এসব কমিটি গঠন এবং নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। একই সময়ে স্ব-স্ব ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে গঠনের নির্দেশনা দেন উপজেলা নেতৃবৃন্দ।
রাজারগাঁও, বাকিলা, বড়কুল পূর্ব ও পশ্চিম, গন্ধর্ব্যপুর দক্ষিণ ও দ্বাদশগ্রাম ইউনিয়নে যৌথ মজলিসে শুরা অধিবেশনে অতিথি হিসেবে জেলা ও উপজেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, দ্বীনি সংগঠন মুজাহিদ কমিটিসহ ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের সদস্যসহ স্ব-স্ব ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এর মধ্যে গত ১৪ জুন (শনিবার) বাকিলা ইউনিয়নে ইসলামী আন্দোলনের কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হলেন, মো. আব্দুল করীম, সহ-সভাপতি মাও. মাহবুবুর রহমান, সেক্রেটারী মাও. শরাফত উল্লাহ, জয়েন্ট সেক্রেটারী মাও. মো. রেদওয়ান ও সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুর রহমান।
একই দিনে বড়কুল পূর্ব ইউনিয়নের কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হলেন, মাও. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মো. নুরে আলম, সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসাইন, সেক্রেটারী মো. তানজিল পাটোয়ারী, জয়েন্ট সেক্রেটারী মাও. জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. মোক্তার হোসাইন।
গত ১৩ (শুক্রবার) বড়কুল পশ্চিম ইউনিয়নে ইসলামী আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হলেন মাও. শাহপরান, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারী হাফেজ মাও. মো. শাহজালাল মোল্লা।
একই দিনে রাজারগাঁও ইউনিয়নের কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হলেন, আলহাজ্ব ক্বারী আবুল হাশেম বেপারী, সহ-সভাপতি মুফতি মাজহারুল ইসলাম রাজী, সহ-সভাপতি মুফতি ফয়জুল্লাহ ও সেক্রেটারী জুবায়ের আহমাদ নয়ন।
গত ১০ জুন (মঙ্গলবার) গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে ইসলামী আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হলেন, মাও. কাউসার হোসাইন, সহ-সভাপতি মাও. ইসমাইল হোসেন, সহ-সভাপতি মো. আবু জাফর ও সেক্রেটারী হাফেজ মো. সাহিদুল ইসলাম।
এর আগে গত ৮ জুন (রোববার) দ্বাদশগ্রাম ইউনিয়নের কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হলেন মাও. কুতুব উদ্দিন রাব্বানী, সহ-সভাপতি মুফতি আরিফ বিল্লাহ, সেক্রেটারী মাও. মো. ওমর ফারুক, জয়েন্ট সেক্রেটারী মুফতি শাহাদাত হোসাইন ও সাংগঠনিক সম্পাদক মাও. আল আমিন আজাদ।




















