শামীম হোসেন সুজন, সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে (১৭ই জুন) সোনাতলা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বালুয়াহাট ডিগ্রী কলেজে এ কর্মসূচির আয়োজন করে। এ সময় বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সোনাতলা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, বালুয়াহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি লিমন ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক এম আর হাসান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, সরকারি নাজির আক্তার কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিমন ইসলাম, সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মিজান, ছাত্রদল নেতা ফরিদুল ইসলাম ফরহাদ, নাজির আক্তার কলেজ ছাত্রদল নেতা সম্রাটসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছেন। তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ রক্ষায় দলের নেতা-কর্মীরা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে তারেক রহমান এক বাণীতে পরিবেশ দূষণ রোধে তার দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরেন।