ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের কমিটি স্থগিত: ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • 18

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (বিএনপি-সংলগ্ন শ্রমিক সংগঠন) চাঁদপুর জেলা কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে সদ্য অনুমোদিত মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের কার্যক্রমও।
১৬ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম নির্দেশক্রমে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ জুন অনুমোদিত মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের কমিটিও স্থগিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্তের মাধ্যমে চাঁদপুর জেলা এবং মতলব উত্তর উপজেলার শ্রমিক দলীয় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে স্থগিতের কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।
সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কমিটি গঠনের মাত্র ৪৮ ঘণ্টার মাথায় এমন সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকে সিদ্ধান্তকে সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের ফলাফল হিসেবে দেখছেন, আবার কেউ কেউ কেন্দ্রীয় নেতৃত্বের দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে শ্রমিক দলের এ আকস্মিক সিদ্ধান্ত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গন্ধর্ব্যপুর দক্ষিণে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা শাহিদুল ইসলাম

মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের কমিটি স্থগিত: ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত

আপডেট : ০৮:২২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫