ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পুলিশের লুণ্ঠিত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেফতার ১

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • 25

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের লুণ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে একটি বিদেশি ‘TAURUS’ পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

১৬ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার এসআই ইমাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পতেঙ্গা থানাধীন আকমল আলী বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. রুবেল ওরফে রনি (২৭), পিতা-মো. নুরু উদ্দিন, মাতা- রেহেনা আক্তার, সাং-মিঠাচর, ঠাকুরদিঘী বাজার, মীরসরাই; বর্তমানে আকমল আলী পকেট গেইট, বালুরমাঠে বসবাসরত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করে, ২০২৪ সালের ৫ আগস্ট কোতোয়ালী থানা ভাঙচুরের সময় সে থানার অস্ত্রাগার থেকে একটি বিদেশি পিস্তল লুট করে এবং পরে সেটি বিক্রির উদ্দেশ্যে কৌশলে লুকিয়ে রাখে।

রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী, একই রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানার এয়াকুবনগর লইট্ট্যা ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি কড়ই গাছের পাশের ময়লার স্তুপের নিচ থেকে একটি হালকা সবুজ শপিং ব্যাগ ও একটি কালো পলিথিন মোড়ানো অবস্থায় একটি বিদেশি ‘TAURUS’ পিস্তল (মেড ইন ব্রাজিল), যার সিরিয়াল নম্বর TKU41433, ২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং রুবেলকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পুলিশ জানায়, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে আরও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এমপিও বাতিল, ইনডেক্স কর্তন, টাকা ফেরতের নির্দেশ—তারপরও ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ মোশাররফ!

চট্টগ্রামে পুলিশের লুণ্ঠিত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেফতার ১

আপডেট : ০৯:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫