ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • 28

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৭২ বোতল ফেনসিডিল, ৯.৭ কেজি গাঁজা ও ৯৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

১৬ জুন ২০২৫, সন্ধ্যায় র‍্যাব-১১, সিপিএসসি কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় আব্দুল জলিলের ছেলে মোঃ রাব্বি (৩০) ও বাবুল মৃধার ছেলে আব্দুল ওয়াহেদ (১৮) কে গ্রেফতার করা হয়। অভিযানে আরেক মাদক কারবারি মোঃ জুয়েল (৩২) পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ আশপাশ এলাকায় সরবরাহ করে আসছিল। তারা পরস্পর যোগসাজশে মাদকগুলো বিক্রির জন্য গঙ্গানগর এলাকায় অবস্থান করছিল।

র‍্যাব-১১ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এমপিও বাতিল, ইনডেক্স কর্তন, টাকা ফেরতের নির্দেশ—তারপরও ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ মোশাররফ!

রূপগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট : ০৯:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫