ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে খালপাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার: ক্লুলেস হত্যায় জড়িত দুই আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালপাড় এলাকা থেকে গলাকাটা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‍্যাব-১১। ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

১৭ জুন সকালে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড়ের বেরিবাঁধের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতের নাম রতন (৩৮)। তিনি কাঁচপুর এলাকার মালেক মোল্লার ছেলে এবং স্ত্রী-সন্তান নিয়ে নাওড়া বিটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ঘটনার পর স্থানীয় ও গণমাধ্যম সূত্রে সংবাদ পেয়ে র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ১৮ জুন রাতে রূপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকা থেকে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ইসমাইল প্রধান (২৪) ও ওসমান গনি (২৩)। তাদের উভয়ের ঠিকানা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ এর কার্যক্রমের ধারাবাহিকতায় বিভিন্ন সময় মাদক, অস্ত্র, হত্যা, অপহরণ, ধর্ষণসহ নানাবিধ অপরাধে জড়িত অসংখ্য অপরাধীকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এমপিও বাতিল, ইনডেক্স কর্তন, টাকা ফেরতের নির্দেশ—তারপরও ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ মোশাররফ!

সোনারগাঁয়ে খালপাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার: ক্লুলেস হত্যায় জড়িত দুই আসামি গ্রেফতার

আপডেট : ০৩:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫