ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের সুদিয়া-দোয়ালিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

  • রিয়াজ শাওন:
  • আপডেট : ০৮:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • 654

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দোয়ালিয়া ও সুদিয়া বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় দোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুদিয়া মান্দারপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. জাহিদ হোসাইন।

দোয়া মাহফিল শেষে আগামী ১৩ ডিসেম্বর চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের আগমন উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক যুগ্ম আহ্বায়ক হাজীগঞ্জ উপজেলা যুবদল মো. শহিদুল্লাহ মোল্লার সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন মালেক মিয়াজি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন শাহীন হাজীগঞ্জ ৫ নং সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহ এনামুল হক এনাম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ৫ নং সদর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দল সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী , সদর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি মো. মালেক মজুমদার, সাংগঠনিক সম্পাদক, সদর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি মো. কামাল সরদার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—মো. মাকসুদ, মোজাম্মেল, জাকির, মো. শরিফ হাজি, আবদুল মান্নান আরিফ, মনির পাটোয়ারী, হেলাল খন্দকারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশবাসীর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের সুদিয়া-দোয়ালিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

আপডেট : ০৮:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫