ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে পরিচালিত হবে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের স্কুল, কলেজ ও মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

রবিবার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ-এর অডিটোরিয়ামে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি কমিশন গঠন করা যেতে পারে। ওই কমিশনের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হলে শিক্ষা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এদিকে, স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, লটারি কখনোই শিক্ষার্থীর মেধা নির্ধারণ করতে পারে না। পাশাপাশি এটি ধনী-গরিবের মধ্যে বৈষম্য কমাতেও কার্যকর নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন নবী আর নেই

অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে পরিচালিত হবে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি: শিক্ষামন্ত্রী

আপডেট : ০৮:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬