শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) উপজেলার রাঢ়া রেললাইন এলাকা থেকে দেলোয়ার হোসেন (৩৮) নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঢ়া রেললাইন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত উল্লাহ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স।
এসময় রেল লাইনের উত্তর পার্শ্বে খন্দকার এন্টারপ্রাইজ নামীয় দোকানের সামনে দেলোয়ার হোসেনের নামের ওই মাদক কারবারিকে তল্লাশি করে ২০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ’সহ তাকে আটক করা হয়। সে রাঢ়া প্রধানীয়া বাড়ির ছিদ্দিকুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরকে/ সাইফ




















