ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে যৌথ অভিযানে পরিত্যক্ত ঘর থেকে ১৯৩ রাউন্ড লং রাইফেলের গু’লি উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ঘর থেকে বিপুল পরিমাণ লং রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ১৭ এপ্রিল রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে হাজীগঞ্জ থানাধীন ৮নং পৌরসভার টোরাগড় এলাকায় খেয়াঘাট সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় বাসিন্দা আমীর হোসেনের পরিত্যক্ত একটি সেমিপাকা টিনসেড ঘরের সঙ্গে সংযুক্ত একচালা টিনের ঘরে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ঘরের ভেতরে ভাঙা খাটের নিচে পলিপ্যাকে মোড়ানো চারটি পৃথক বক্সে রাখা ১৯৩ রাউন্ড লং রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানা গেছে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

হাজীগঞ্জে যৌথ অভিযানে পরিত্যক্ত ঘর থেকে ১৯৩ রাউন্ড লং রাইফেলের গু’লি উদ্ধার

আপডেট : ১১:০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬