ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজার নির্বাচনে প্রার্থী জিসান আহমেদ সিদ্দিকী, ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজ গড়ার প্রত্যয়

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • 72

আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জিসান আহমেদ সিদ্দিকী। তিনি বাজারের সকল ব্যবসায়ীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
জিসান আহমেদ সিদ্দিকী বলেন, হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, উন্নয়ন এবং একটি সুষ্ঠু ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। তিনি নির্বাচিত হলে ব্যবসায়ীদের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও জানান, বাজারের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে চান। এজন্য তিনি সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।
উল্লেখ্য, এখনো নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি। তবে সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে নীরবে সমর্থন আদায়ের প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

হাজীগঞ্জ বাজার নির্বাচনে প্রার্থী জিসান আহমেদ সিদ্দিকী, ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজ গড়ার প্রত্যয়

আপডেট : ০৬:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬