ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৮৭ জন শিক্ষার্থী

সারাদেশের মতো হাজীগঞ্জেও ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে ৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩১ জন, দাখিল পরীক্ষায় ২৬ জন ও ভোকেশনাল পরিক্ষায় ৩০ জন শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। এদিন সকাল ১০টায় এসএসসির বাংলা প্রথম পত্র, দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রথম দিনে উপজেলার ৯টি কেন্দ্রে ২ হাজার ৪২০ জনের মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৩১ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৩টি কেন্দ্রে ১ হাজার ৩৩ জনের মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৭ জন। অনুপস্থিত ছিল ২৬ জন।
এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উপজেলার ২টি কেন্দ্রে ৪২৬ জনের মধ্যে উপস্থিত ছিল ৩৯৬ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৩০ জন। এদিন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উপজেলার ১৪টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন, ভিজিলেন্স টিম, শিক্ষাবোর্ড ও জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা। কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেছেন, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, পুলিশ, আনসার ও মেডিকেল টিমের সদস্যরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

হাজীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৮৭ জন শিক্ষার্থী

আপডেট : ০৭:৩১:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬