ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাঙ্খিত দর না পাওয়ায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজের দিঘি ইজারা স্থগিত

কাঙ্খিত দর বা মূল্য না পাওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজের দিঘি ইজারার প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত নিলামে অংশগ্রহণকারী দরদাতারা পূর্ববর্তী নিলামের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম দর প্রস্তাব করেন।
এ পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ নিলাম কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,গ্রহণযোগ্য মূল্য নিশ্চিত না হওয়ায় কর্তৃপক্ষ পুনরায় দরপত্র আহ্বানের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুয্যাম্মেল হুসাইন জানান,স্বচ্ছতা বজায় রেখে সর্বোচ্চ দর নিশ্চিত করতে পুনরায় নিলাম আয়োজন করা হবে। নতুন দরপত্র বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হতে পারে।
এসময় উপস্থিত ছিলেন,উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্ল্যাহ্,দাতা সদস্য আলহাজ্ব মো. আব্দুল মান্নান, প্রতিষ্ঠাতা সদস্য মো. মঞ্জুর হোসেন মজুমদার,বিদ্যোৎসাহী সদস্য এসএম আক্তার হোসেন,মো.এমরান হোসেন,মো. মিজানুর রহমান সজিব,অভিভাবক সদস্য মো. আব্দুল হান্নান মুন্সী এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাকছুদুর রহমান,শিক্ষক পরিষদের সম্পাদক মো. বেলাল হোসেন,ক্রয় কমিটির সদস্য মো. সেলিম পাটওয়ারী।
আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

কাঙ্খিত দর না পাওয়ায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজের দিঘি ইজারা স্থগিত

আপডেট : ১০:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬