শাহরাস্তি ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল করিম নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) শাহরাস্তি পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের নিজমেহের এলাকা থেকে ইয়াবাসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিজমেহের এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত উল্যাহ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহীদুল্লাহ ও এরশাদ মিয়া সঙ্গীয় ফোর্স।
এসময় ওই এলাকার আব্দুর রেজ্জাক স্টোরের সামনে সন্দেহভাজন মো. আব্দুল করিমকে তল্লাশি করে তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সে উপজেলার পূর্ব উপলতা গ্রামের জমাদ্দার বাড়ির মৃত নাজিম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরকে/ সাইফ




















