ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ সমাজসেবক ফয়সাল আহমেদ সোহেল সরকার চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান

ফতেপুর পশ্চিম ইউপি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক ফয়সাল আহমেদ সোহেল সরকার।
তিনি ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে একজন পরিচিত মুখ। পিতার আদর্শকে ধারণ করে সোহেল সরকার বর্তমানে সাধারণ মানুষের কাতারে থেকে এলাকার উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত থেকে আর্থিক ও মানসিক সহায়তা প্রদান করে আসছেন। এছাড়া চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ভাঙা কালভার্ট মেরামতসহ ছোট ছোট উন্নয়নমূলক কাজও ব্যক্তিগত উদ্যোগে সম্পন্ন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষিত ও মেধাবী এই তরুণ সমাজসেবক মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে নিজের প্রার্থিতার বার্তা পৌঁছে দিচ্ছেন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি।
ফয়সাল আহমেদ সোহেল সরকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পারিবারিক ঐতিহ্য ও সামাজিক কর্মকাণ্ড তাকে স্থানীয়দের কাছে একটি গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছে বলে মনে করছেন অনেকেই।
এদিকে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ফতেপুর পশ্চিম ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। তবে তরুণ ও সক্রিয় নেতৃত্ব হিসেবে ফয়সাল আহমেদ সোহেল সরকার ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
২০২৬ সালের এপ্রিলের তথ্য অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীক না থাকায় নির্বাচন কঠিন হবে বলে মনে করছেন। প্রার্থীরা গণসংযোগের মাধ্যমে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, যেমন তরুণ সমাজসেবক ফয়সাল আহমেদ সরকার সোহেল। প্রার্থীরা নিজ নিজ এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

তরুণ সমাজসেবক ফয়সাল আহমেদ সোহেল সরকার চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান

আপডেট : ০৪:৪৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬