ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ইয়াবা’সহ আটক দুই মা’দ’ক কারবারি

শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিববার শাহরাস্তি পৌরসভাধীন পূর্ব উপলতা রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি শফিকুর রহমান মামুন (২৮) শাহরাস্তি উপজেলার সুয়াপাড়া গ্রামের মাইজের বাড়ির মিজানুর ছেলে। অপর মাদক কারবারি জনি সূত্রধর শাহরাস্তি পৌরসভাধীন সেনগাঁও গ্রামের সূত্রধর বাড়ির মৃত হরিমোহন সূত্রধরের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি পৌরসভাধীন ৫নং ওয়ার্ড পূর্ব উপলতা রেলক্রসিং এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মো. ফরিদ উদ্দিন , সহকারী উপ-পরিদর্শক মো. শহীদুল্লাহ ও এরশাদ মিয়া সঙ্গীয় ফোর্স।

এসময় রেলক্রসিং এলাকার হাফিজ আহম্মদের দোকান সংলগ্ন স্থান থেকে সন্দেহভাজন শফিকুর রহমান মামুনকে তল্লাশী করা হলে তার কাছ থেকে ৫১ পিস ও জনি সূত্রধরের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট’সহ মোট ৭২পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

শাহরাস্তিতে ইয়াবা’সহ আটক দুই মা’দ’ক কারবারি

আপডেট : ১২:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬