ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে হাত-পা ও মুখ বাধা অজ্ঞাত বৃদ্ধার লা*শ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে হাত-পা ও মুখ বাধা অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের মুন্সী বাড়ি সংলগ্ন এলাকা থেকে নাইট গার্ডের (পাহারাদার) পোশাক পরিহিত ৫৫/৬০ বছর বয়সি ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পথচারি একজন ভিক্ষুক মহিলা মৃতদেহটি দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন। এসময় স্থানীয়রা ছুটে হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সংসবাদকর্মী এসএম মিরাজ মুন্সী জানান, আমার বাড়ির পাশের নির্জন স্থানে হাত-পা ও মুখে কসটেপ বাধা অবস্থায় একজন বৃদ্ধার মৃতদেহ দেখতে পাই। তার শরিরে নাইট গার্ডের পোশাক ও মুখের ভিতর একটি বাঁশি রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মেরে রাতের আঁধারে এখানে ফেলে গেছেন।

তিনি আরো জানান, নির্জন ওই স্থানের পাশে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও আশপাশের বাড়িতে ক্লোজ-সার্কিট ক্যামেরা (সিটিটিভি) রয়েছে। এসব সিসিটিভির ফুটেজ দেখলেই এ ঘটনার সাথে সংশ্লিষ্টদের আটক ও রহস্য উদঘাটন করা যাবে।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। আমাদের প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। আশাকরি খুব দ্রুত সময়ের মধ্যে নিহতের পরিচয় ও জড়িতদের আটক করা সম্ভব হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

হাজীগঞ্জে হাত-পা ও মুখ বাধা অজ্ঞাত বৃদ্ধার লা*শ উদ্ধার

আপডেট : ০২:৪৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬