ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন, এমপি, ইঞ্জিনিয়ার মমিনুল হক

চাঁদপুরের শাহরাস্তির গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুর ২টায় উপজেলার কাঁকৈরতলা বাজারে আয়োজিত  আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা এলাকায় মেহের গোদা খাল খনন কাজ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, খাল খনন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহি করতে হবে। কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি মেনে নেয়া হবে না। তিনি বলেন, খালের দুপাড়ে বনায়ন করা হবে। বর্তমান সরকার কৃষকের জন্যে কাজ করছে। এতে করে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। আমাদের দখল হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের এ কর্মসূচির মাধ্যমে অতি দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। আগামী পাঁচ বছরে শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় কোনো উন্নয়ন প্রকল্পের নামফলকে আমার নাম থাকবে না। জনগণের টাকায় জনগণের উন্নয়ন হবে এটাই আমার বিশ্বাস।”

উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম পাটোয়ারী লিটন , পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটোয়ারী, সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ প্রমুখ।

জানা গেছে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরকের তত্ত্বাবধানে ১৬ কিলোমিটার খাল খনন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

শাহরাস্তিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন, এমপি, ইঞ্জিনিয়ার মমিনুল হক

আপডেট : ০২:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬