চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গাজী বাড়ির বাসিন্দা তাজুল ইসলাম গাজী সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার মাগরিবের নামাজের পর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থানরত তাজুল ইসলাম গাজী সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বিরাজ করছে। এলাকাবাসী তাকে একজন সৎ, পরিশ্রমী ও বিনয়ী মানুষ হিসেবে স্মরণ করেন।
জানাজা শেষে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।
সৌদি আরবে সড়ক দু”র্ঘটনায় নি”হ”ত তাজুল ইসলাম গাজীর জানাজা সম্পন্ন
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- 112
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















