ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে আলোচনায় জুয়েল রানা তালুকদার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে কারানির্যাতিত ও ত্যাগী নেতা জুয়েল রানা তালুকদারকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা।

দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখায় তিনি এ পদে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় ছাত্রদল নেতারা।

জানা যায়, জুয়েল রানা তালুকদার এর আগে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে সংগঠনটি বিভিন্ন সময় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

বর্তমানে তিনি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ দায়িত্বে থেকেও তিনি মাঠে থেকে দলের কার্যক্রম পরিচালনা এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন।

তৃণমূল নেতাকর্মীরা জানান, জুয়েল রানা তালুকদার একজন ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ২০১৮ সালে তিনি প্রায় দুই মাস কারাবরণ করেন। এছাড়া তার বিরুদ্ধে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে সাতটি মামলা দায়ের করা হয়, যেগুলোকে নেতাকর্মীরা “মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন।

নেতাকর্মীদের মতে, এসব মামলা ও কারাবরণের ঘটনা তার রাজনৈতিক সক্রিয়তা এবং দলের প্রতি গভীর নিবেদনকেই প্রমাণ করে।

তারা আরও বলেন, আসন্ন কমিটিতে জুয়েল রানা তালুকদারকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হলে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল আরও শক্তিশালী, সংগঠিত ও গতিশীল হয়ে উঠবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে আলোচনায় জুয়েল রানা তালুকদার

আপডেট : ০৮:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬