ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন করা সম্ভব:নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাবের হোসেন।

চাঁদপুরের হাজীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাবের হোসেন বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন করা সম্ভব। উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এতে করে কৃষকদের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। উন্নত কৃষি প্রযুক্তি পুষ্টিকর ফসল উৎপাদন এবং ক্ষুদ্র উদ্যোক্তা গড়া সম্ভব হবে। এ ধরনের কংগ্রেস কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পারস্পরিক যোগাযোগ জোরদার এবং আধুনিক কৃষি জ্ঞান ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ।

হাজীগঞ্জে উপজেলা কৃষি কর্মকর্তা হাসিব আবদুল্লাহ সভাপতিত্বে ও উপসহকারী নাসরিন আক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জে উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহিম, পৌর বিএনপির সহ-সভাপতি সরোয়ার হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণত সম্সপাদক এনায়েত মজুমদার, উপজেলা পার্টনার প্রকল্পের আওতায় বিস্তারিত এবং চলমান কার্যক্রম আজকের এই কংগ্ৰেস অনুষ্ঠানের উদ্দেশ্য নিয়ে উপস্থাপন করেন হাজীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন।

এ সময় হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের বাকিলা খলাপাড়ায় ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ, উদ্বেগে স্বজনরা

পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন করা সম্ভব:নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাবের হোসেন।

আপডেট : ১০:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬