হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রস্তুত করতে হবে, যাতে কোনো অনিয়ম ছাড়াই সহায়তা কার্যক্রম পরিচালনা করা যায়।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব নির্দেশনা দেন। হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রম পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রস্তুত করা তালিকার ভিত্তিতে আগামী তিন মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে সহায়তা কৃষকদের হাতে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
সভায় আরও আলোচনা হয়, অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় ভবিষ্যতে ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়ে। এতে কৃষকদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে বলে মত দেন সংশ্লিষ্টরা।
এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে তিন মাস সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ ইয়াসিনসহ হাওরাঞ্চলের বিভিন্ন সংসদ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার, স্বচ্ছ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- 118
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















