ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়াসেবীদের কল্যাণে এবার জাতীয় দায়িত্বে প্রফেসর ডা. সরকার শামীম

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৮:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • 154

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ‘জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’-এর চিকিৎসা ও আর্থিক সহায়তা বিষয়ক বাছাই কমিটির সদস্য মনোনীত হয়েছেন চাঁদপুরের মতলবের কৃতি সন্তান প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

গত বুধবার (৬ মে) জারি করা এক সরকারি অফিস আদেশে ১৪ সদস্যবিশিষ্ট এই উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। এতে দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবীদের সমন্বয়ে গঠিত কমিটিতে স্থান পেয়েছেন প্রফেসর ডা. শামীম। তার এ অন্তর্ভুক্তিকে মতলব ও চাঁদপুরবাসী গর্বের অর্জন হিসেবে দেখছেন।

প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বর্তমানে চাঁদপুর জেলা বিএনপির সদস্য, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা, সামাজিক কর্মকাণ্ড ও সংগঠক হিসেবে দক্ষ নেতৃত্বের কারণে তিনি বিভিন্ন মহলে সুপরিচিত।

নবগঠিত এই কমিটির মাধ্যমে দেশের অসহায়, অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল ক্রীড়াসেবী ও তাদের পরিবারের চিকিৎসা ও অনুদান সহায়তার আবেদন যাচাই-বাছাই এবং সুপারিশ প্রদানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গি জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডা. শামীমের এই অর্জনের খবরে মতলবসহ চাঁদপুর জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি মতলব ও চাঁদপুরের সুনাম আরও উজ্জ্বল করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দলের দুঃসময়ে রাজপথে থাকা নজরুল ইসলামকে রাজারগাঁওয়ের চেয়ারম্যান চান সমর্থকরা

ক্রীড়াসেবীদের কল্যাণে এবার জাতীয় দায়িত্বে প্রফেসর ডা. সরকার শামীম

আপডেট : ০৮:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬