বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরের হাজীগঞ্জে আগমন উপলক্ষে উপজেলার সকল শ্রমিক দলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ রাশেদ আলম হিরা।
চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার গণমানুষের প্রাণপ্রিয় নেতা সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
মোহামম্মদ রাশেদ আলম হিরা এক শুভেচ্ছা বার্তায় বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের হাজীগঞ্জ আগমন আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে।
চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের নেতৃত্বে হাজীগঞ্জ-শাহরাস্তিতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হয়েছে। তাঁর দিকনির্দেশনায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানানো হচ্ছে। একইসঙ্গে তিনি সকল নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
রাশেদ আলম হিরা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর হাজীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।




















